ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইবি শিক্ষার্থীর লাশ উদ্ধারে প্রশাসনের গাফিলতির অভিযোগে সহপাঠীদের সংবাদ সম্মেলন


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ১২:৩৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সাজিদের লাশ উদ্ধারে প্রশাসনের গাফিলতি ছিল। এ নিয়ে প্রশাসনের গাফিলতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে 'সংবর্ত-৩৬' ব্যাচ কর্মসূচি ঘোষণা করেছে।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, "আমাদের সহপাঠী ও বন্ধু সাজিদ আব্দুল্লাহর নিথর মৃতদেহের অবস্থা দেখে এটি কোনো স্বাভাবিক মৃত্যু বলে আমাদের বিশ্বাস হয় না। যে বিশ্ববিদ্যালয় আমাদের জন্য নিরাপদ আশ্রয় হওয়ার কথা, সেখানে এমন মর্মান্তিক মৃত্যু আমাদের চিন্তিত, ক্ষুব্ধ ও শঙ্কিত করে তুলেছে।"

তারা আরও বলেন, "এই মৃত্যু কেবল একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নয়, এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘদিনের অবহেলা, নিরাপত্তাহীনতা, অব্যবস্থা ও অযোগ্যতার জ্বলন্ত প্রতিচ্ছবি। বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একর এলাকা সিসিটিভি ক্যামেরা ছাড়া, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছাড়া এবং নিরাপত্তা প্রটোকলহীন অবস্থায় পরিচালিত হওয়া প্রশাসনের দায়িত্ব পালনে চরম গাফিলতির প্রমাণ।"

সাজিদের মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু দাবি করে প্রশাসনকে সম্পূর্ণরূপে দায়ী করে 'সংবর্ত-৩৬' ব্যাচ (২০২১-২২ বর্ষ) কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিগুলো হলো: আগামীকাল বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে সাজিদের গায়েবানা জানাজা ও শিক্ষার্থীদের দাবিসমূহ বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বর্জন করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ