ভৈরবগঞ্জ কেরামতিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলেন মোঃ জাকারিয়া আজম
ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেলার মুন্সির হাট ডাকঘরে অবস্থিত ঐতিহ্যবাহী ভৈরবগঞ্জ কেরামতিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকারিয়া আজম। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ মাদ্রাসার জন্য ১৬ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার মনোনয়নের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, মো. জাকারিয়া আজম (পিতা: ছিদ্দিক মিয়া, গ্রাম: দালালপুর, ডাকঘর: মুন্সির হাট-৮৩১০, বোরহানউদ্দীন, ভোলা) গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন ।
নবনির্বাচিত সভাপতি মো. জাকারিয়া আজম তার প্রতিক্রিয়ায় বলেন: "গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক বিশাল সম্মান ও গৌরবের বিষয়। ভৈরবগঞ্জ কেরামতিয়া ফাজিল মাদ্রাসা এ অঞ্চলের ধর্মীয় ও আধুনিক শিক্ষার অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান। আমি চেষ্টা করব মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় সম্পৃক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে।
তিনি আরও বলেন, 'মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এই উন্নয়ন সম্ভব নয়। আমি বিশ্বাস করি, সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা মাদ্রাসাটিকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে পারব, ইনশাআল্লাহ।'"
"মাদ্রাসার শিক্ষকদের প্রতিক্রিয়া:
মাদ্রাসার প্রিন্সিপাল বলেন মাওলানা মুহাম্মদ ইব্রাহিম বলেন , "মো. জাকারিয়া আজম একজন শিক্ষানুরাগী এবং প্রশাসনিক কাজে দক্ষ ব্যক্তি। তার নেতৃত্বে মাদ্রাসার শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আমরা আশাবাদী।'
তিনি আরও জানান, 'সবার মতামতের ভিত্তিতেই তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।"
স্থানীয়দের প্রতিক্রিয়া:
এলাকাবাসীও নতুন সভাপতির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় মাদ্রাসা নতুন উচ্চতায় পৌঁছাবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে তিনি সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে আমরা আশাবাদী।”
ভৈরবগঞ্জ কেরামতিয়া ফাজিল মাদ্রাসা:
ইসলামি শিক্ষা ও প্রাচীন ঐতিহ্যের ধারক এ মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি মেনে গভর্নিং বডির সভাপতি হিসেবে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠানটির সুশাসন ও আধুনিকায়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন