ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৭-২০২৫ বিকাল ৫:১৮

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ৮৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৩০ জন ও রংপুর বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৯৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৮ হাজার ৩৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬৯ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মারো গেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এমএসএম / এমএসএম

এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি

সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৫ জনের সাক্ষ্য

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ-নাগরিকদের ৫০ শতাংশ

'এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ'

ভূমি অটোমেশনে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার

ঢাকায় ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৮ মামলা, রেকার ৩৭৬ গাড়ি

জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণে আনসার-ভিডিপির বাছাই সম্পন্ন

অনাবকে পেশাদার সাংবাদিক সম্পৃক্ত করার তাগিদ প্রতিমন্ত্রীর

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে

বিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীন

তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, হবে তথ্য অধিকার মেলা