ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত ওমরাহযাত্রী নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৭-২০২৫ বিকাল ৬:১২

সৌদি আরবের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তারা সবাই পাকিস্তানের নাগরিক ছিলেন। পাক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ শনিবার (২৬ জুলাই) এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছ, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই বাসিন্দারা ওমরাহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে। দুর্ঘটনায় ওই পরিবারের আরও পাঁচ সদস্য আহত হয়েছেন।
পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, ১১ দিন আগে ওমরাহ করতে সৌদি আরবে যান তারা। এরমধ্যে আজ শনিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। তাদের জানাজার নামাজ সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।
এরআগে এ বছর পবিত্র হজ করতে গিয়ে সৌদিতে ১৮ পাকিস্তানির মৃত্যু হয়। যাদের বেশিরভাগই বয়স্ক ছিলেন। হার্ট অ্যাটাক ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে সৌদিতেই মৃত্যুবরণ করেন তারা। তাদের সবাইকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়। এরআগের বছর হজ করতে গিয়ে ৩৫ পাকিস্তানির মৃত্যু হয়েছিল।
সৌদি আরবে প্রায়ই এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকলে। এতে অনেকের প্রাণহানি ঘটে। ২০২৩ সালের ২৮ মার্চ ভয়াবহ এক বাস দুর্ঘটনায় আট বাংলাদেশি ওমরাহযাত্রী নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও ১৮ বাংলাদেশি। সবমিলিয়ে বাস অ্যাক্সিডেন্ট করে প্রাণ গিয়েছিল ২০ জনের।

 

এমএসএম / এমএসএম

হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দিলেও তার মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

ইরানের বৈশ্বিক বিমান পরিষেবা সংস্থা ‘বন্ধ হচ্ছে’ : মার্কিন অর্থমন্ত্রী

ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত