ঢাকা সোমবার, ১ জুন, ২০২৬

বিমান থেকে গাজায় ২৫ টন খাদ্যপণ্য ফেলল আমিরাত-জর্ডান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-৭-২০২৫ রাত ৯:১৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। গতকাল শনিবার (২৬ জুলাই) থেকে আজ রোববার পর্যন্ত ২৫ টন সহায়তা গাজায় পৌঁছে দিয়েছে দেশ দুটি।
বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন জর্ডানের এক কর্মকর্তা। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে গাজার খান ইউনিসে প্যারাস্যুট দিয়ে খাদ্যপণ্য নেমে আসছে। তবে সেগুলো আমিরাত আর জর্ডানের সহায়তা ছিল কি না সেটি নিশ্চিত নয়।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এখন পর্যন্ত তাদের হামলায় সেখানে প্রায় ৫৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রকৃত সংখ্যা এরচেয়েও বেশি বলে আশঙ্কা করা হয়।
হত্যার পাশাপাশি গাজার মানুষকে অভুক্তও রাখছে দখলদাররা। তারা গাজায় টানা কয়েক মাস কোনো খাদ্যপণ্য ঢুকতে দেয়নি। এতে করে গাজার বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ দেখা দেয়। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে অপুষ্টিতে ভুগে মানুষ মারা যেতে শুরু করেছেন। এখন পর্যন্ত অভুক্ত থেকে গাজায় অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে।
দখলদার ইসরায়েলের সঙ্গে প্রায় এক মাস ধরে আবারও হামাসের যুদ্ধবিরতির আলোচনা চলছিল। কিন্তু গত সপ্তাহে আলোচনা হঠাৎ স্থগিত হয়ে যায়। কাতারের রাজধানী দোহা থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের আলোচকদের ফিরিয়ে নেয়।
যুদ্ধবিরতি না হওয়ায় দখলদারদের ওপর চাপ বাড়তে থাকে। এরপর গাজায় তারা ত্রাণ প্রবেশের সুযোগ দেয়। তবে গাজার মানুষের জন্য আকাশ থেকে ফেলা এসব ত্রাণ পর্যাপ্ত নয় বলে সতর্কতা দিয়েছে দাতব্য সংস্থাগুলো। তারা সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: আলজাজিরা

 

Aminur / Aminur

ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত

ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া

সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক আজ

প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস : ডব্লিউএইচও

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত

নিকোলের প্রচারণায় এক রাতেই বিক্রি হলো ১.১ বিলিয়ন ডলারের শিল্পকর্ম

ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

ইরানে নতুন হামলা স্থগিত, ‘সিরিয়াস আলোচনা’ চলছে: ট্রাম্প