‘ঐতিহাসিক সত্য থেকে শিক্ষা নিন’- জাপানকে চীনের বার্তা
জাপান যে, লিন চিয়া লুংয়ের তথাকথিত ‘ব্যক্তিগত পরিচয়ে’ সে দেশে সফরকে সমর্থন করেছে, তা ‘তাইওয়ানের স্বাধীনতাকামী’ শক্তিগুলোকে চীন বিরোধী বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ পরিচালনার জন্য একটি সুযোগ প্রদান করেছে। এটি আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম এবং চীন ও জাপানের মধ্যে চারটি রাজনৈতিক দলিলের নীতিগুলোকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে এবং একটি গুরুতর ভুল সংকেত পাঠিয়েছে। চীন এতে তীব্র অসন্তুষ্ট এবং দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। বেইজিং এবং টোকিওতে জাপানের কাছে ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন ২৮ জুলাই (সোমবার), বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন।
তিনি বলেন, তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান বিষয়টি চীনের কেন্দ্রীয় স্বার্থের অংশ। এটি চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তি এবং দুই দেশের মধ্যে মৌলিক আস্থার সাথে সম্পর্কিত। এই বছর জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধের বিজয়ের ৮০তম বার্ষিকী, সেইসাথে তাইওয়ান পুনরুদ্ধারের ৮০তম বার্ষিকী। জাপান একসময় অর্ধ শতাব্দী ধরে তাইওয়ানকে উপনিবেশ করে রেখেছিল। চীনা জনগণের প্রতি জাপান গুরুতর ঐতিহাসিক অপরাধের জন্য দায়ী।
মুখপাত্র আরও বলেন, চীন জাপানকে দু’দেশের মধ্যে চারটি রাজনৈতিক দলিলের চেতনা এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলা, ইতিহাসের দিকে গভীরভাবে ফিরে দেখা, ঐতিহাসিক সত্য থেকে শিক্ষা নেওয়া, তাইওয়ান ইস্যুতে কথা ও কাজে সতর্ক থাকা এবং কোনওভাবেই চীনের সার্বভৌমত্বকে ক্ষুন্ন না করার আহ্বান জানায়।
সূত্র:রুবি-হাশিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।
এমএসএম / এমএসএম
হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প
প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দিলেও তার মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র
রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়
ইরানের বৈশ্বিক বিমান পরিষেবা সংস্থা ‘বন্ধ হচ্ছে’ : মার্কিন অর্থমন্ত্রী
ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬
আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা
ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে
ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন