ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রাশিয়ায় ভূমিকম্প, ১৪ দেশে সুনামি সতর্কতা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ৪:১৮

ওশেনিয়া অঞ্চলের তিন দেশ পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের জেরে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করে। এ নিয়ে বিশ্বের মোট ১৪টি দেশ ও অঞ্চলে সুনামি সতর্ক করা হয়েছে।

রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। এরপর যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) আজ পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতুর জন্য সুনামি হুমকির সতর্কতা জারি করেছে। বিষয়টি জানিয়েছে পাপুয়া নিউ গিনিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

দূতাবাসটি ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করে বলেছে, “আপনি যদি উপকূলীয় এলাকায় থাকেন এবং অস্বাভাবিক সমুদ্রস্রোত বা শক্তিশালী ও দীর্ঘ সময় ধরে কম্পন অনুভব করেন, তাহলে সঙ্গে সঙ্গে উঁচু স্থানে সরে যান।”

সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, “পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলীয় অঞ্চল, সমুদ্রসৈকত ও নদীর কাছাকাছি যাবেন না। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য খাবার, পানি, ওষুধ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত রাখুন।”

প্রসঙ্গত, রাশিয়ায় ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত যেসব স্থানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে সেগুলোর মধ্যে রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, হাওয়াই, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন, ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো, পেরু, ইকুয়েডর, নিউজিল্যান্ডও রয়েছে।

এমএসএম / এমএসএম

হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দিলেও তার মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

ইরানের বৈশ্বিক বিমান পরিষেবা সংস্থা ‘বন্ধ হচ্ছে’ : মার্কিন অর্থমন্ত্রী

ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত