ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি একা ঘুরতে গিয়ে যে অভিজ্ঞতা হলো শেতাঙ্গ তরুণীর


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৮-২০২৫ দুপুর ১০:৪৯

সৌদি আরবে একা ঘুরতে গিয়েছিলেন পোল্যান্ডের ক্যারোলিনা ওয়াকোইচ। সৌদি ভ্রমণ করাকে নিজের জীবনের অন্যতম বড় অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেছেন তিনি।
এই শেতাঙ্গ তরুণী জানিয়েছেন, তিনি সৌদিতে হিজাব ছাড়া ঘুরেছেন এবং আরবীয় পোশাকও পরেননি। তিনি লিখেছেন, “বিমান থেকে নামার পরের সেকেন্ড থেকেই, আমি বুঝতে পারি সৌদিতে পুরুষরা কেমন আচরণ করে। তারা তাদের চোখ নিচু করে রেখেছিল। মেয়েদের দিকে না তাকানোর যে ধর্মীয় বিধান রয়েছে সেটি কঠোরভাবে পালন করছিল। সঙ্গে আমাকে ইগনোরও করছিল।”
তিনি আরও লিখেছেন, “দিক নির্দেশনার ব্যাপারে জিজ্ঞেস করা পর অনেকে আমাকে দেখে সরে গেছেন অথবা না দেখার ভান করেছেন। এতে মনে হয়েছে আমি যেন অদৃশ্য, অবাঞ্ছিত বহিরাগত।”
শুধুমাত্র পুরুষরাই যে তার থেকে দূরত্ব বজায় রেখেছে তা নয়। সৌদির নারীরাও তার সঙ্গে কথা বলার আগ্রহ দেখায়নি বলে জানিয়েছেন তিনি। ক্যারোলিনা লিখেছেন, “কোনো নারী আমার কাছে আসেননি, হাসেননি। তারা চোখে চোখ রাখা থেকে বিরত ছিলেন। এমনকি তারা তাকানওনি। হিজাব ছাড়া অথবা আরবীয় পোশাক না পরে যেন আমি ভুল করেছিলাম।”
ক্যারোলিনা ইসলামের জন্মভূমিতে গিয়েছিলেন পবিত্র রমজান মাসে। ওই সময় দেশটির মানুষ যেহেতু রোজা রাখছিলেন তাই দিনের বেলা রাস্তাঘাট, খাবারের দোকানগুলো খালি ছিল। এ কারণে রিয়াদকে তিনি ‘ভূতুরে’ শহর হিসেবে অভিহিত করেছেন।
ক্যারোলিনা বলেন, “রাস্তাঘাটগুলো ছিল খালি। ক্যাফে গুলো ছিল খালি। মানুষ শুধুমাত্র বিশ্রাম আর ইবাদতে ব্যস্ত ছিল।”
তবে তিনি অভিযোগ করেছেন ট্যাক্সিতে করে যাওয়ার সময় স্থানীয় এক বালক তার হাত ধরে চুমু দেওয়ার চেষ্টা করেছিল। ওই বালক তার বারণ শুনছিল না বলেও অভিযোগ করেন তিনি। ক্যারোলিনা বলেন, “আমার মতে এই জায়গাটি নারীদের জন্য দুঃস্বপ্ন। আমি এখানে কখনো থাকতে চাইব না।”
তবে সৌদির রান্না খুব পছন্দ হয়েছে বলে জানিয়েছেন তিনি। ক্যারোলিনা দাবি করেন সৌদিতে গিয়ে তিনি বুঝতে পারেন অন্য দেশের নারীরা কতটা স্বাধীনতা ভোগ করেন।

 

Aminur / Aminur

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দিলেও তার মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

ইরানের বৈশ্বিক বিমান পরিষেবা সংস্থা ‘বন্ধ হচ্ছে’ : মার্কিন অর্থমন্ত্রী

ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল