শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ আজ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো চতুর্থ সাক্ষ্যগ্রহণ আজ।
বুধবার (৬ আগস্ট) সকালে ট্রাইব্যুনালে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আনা হয়েছে। গত রোববার (৩ আগস্ট) সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালে মামলার প্রথম সাক্ষী হিসেবে খোকন চন্দ্র বর্মণের সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত। ওইদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে প্রথমে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সূচনা বক্তব্য উপস্থাপনের পরপরই এই মামলায় প্রথম সাক্ষ্য দেওয়া শুরু করেন খোকন চন্দ্র বর্মণ। এরপর পর্যায়ক্রমে বাকী সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন তাদেরকে জেরা করেন।
এরপর ৪ আগস্ট দ্বিতীয় সাক্ষী শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান ও তৃতীয় সাক্ষী পারভীন সাক্ষ্য দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ চতুর্থ সাক্ষী তার সাক্ষ্য দেবেন। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপনের আগে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন এবং গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ন্যায়বিচার চেয়ে ট্রাইব্যুনালে বক্তব্য রাখেন।
ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের সঙ্গে বাকি প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
অন্যদিকে শেখ হাসিনার পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর এই মামলায় গ্রেফতার হয়ে ট্রাইব্যুনালে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।
এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এছাড়া এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেন ট্র্যাইব্যুনাল।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে।
এই মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে।
এর মধ্যে একটি মামলা আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনা এবং অন্য মামলাটি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার ঘটনা।
Aminur / Aminur
নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ
সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ১৭৭ মামলা নিষ্পত্তি
দেড় মাসের ছেলেসহ কারাগারে, সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ও ৩০ এপ্রিল অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কমিশনের
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যু: ১৩ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জয়-পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য
এনটিআরসিএ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত
‘বন্দুকযুদ্ধে’ দুই শিবির নেতাকে গুলি, অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল
‘উপরের অর্ডার, আমি গুলির কথা লিখতে পারব না’
মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠন শুনানি আজ