ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৫” এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সর প্রদান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৭-৮-২০২৫ বিকাল ৫:৪৯

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৫” এ স্পন্সর বাবদ ২০.০০ লক্ষ (বিশ লক্ষ) টাকা প্রদান করেছে। ০৭ আগস্ট ২০২৫ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এর নিকট উক্ত স্পন্সরের চেক প্রদান করেন। উক্ত স্পন্সরের চেক প্রদানকালে অন্যান্যদের মধ্যে, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, কোম্পানি সচিব মো: আবুল বাশার, ব্যাংকের সিএফও মো: জাফর ছাদেক, এফসিএ, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো: আমজাদ হোসেন, ব্যাংকের শরীয়াহ্ ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মাওলানা মো: ফরিদ উদ্দিন, এসএভিপি মো: জাকির হোসেন এবং ব্যাংকের জেএভিপি, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ কে. এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। 

আগামী ১৪-১৬ আগস্ট, ২০২৫ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি) শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকায় তিন দিনব্যাপী এই ‘‘হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৫” অনুষ্ঠিত হবে। পবিত্র হজ্জ ও ওমরাহ গমনেচ্ছু ব্যক্তিবর্গ, বিভিন্ন এজেন্সী, অসংখ্য দর্শণার্থী এবং তাদের আত্মীয়-স্বজন এই ফেয়ার পরিদর্শন করবেন বলে আয়োজক সূত্রে জানা যায়।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন