ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

এনসিসি ইসলামিক ব্যাংকিং ফেনী শাখার শুভ উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪-১-২০২৬ দুপুর ৩:২৭

ফেনীতে এনসিসি ব্যাংকের শরী‘আহ্-ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখার কার্যক্রম বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এনসিসি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম ও মোঃ হাবিবুর রহমান, ইভিপি ও চীফ অব ইসলামিক ব্যাংকিং আবুল কাসেম মোঃ ছফিউল্লাহ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রধান মোহাম্ম্দ নুরুল হক, ভিপি ও ব্রাঞ্চ সাপোর্ট এর প্রধান খালেদ আফজাল রহিম, উক্ত এলাকার বিভিন্ন শাখার হেড অব বিজনেস এন্ড ব্রাঞ্চ সহ বিশিষ্ট ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  প্রধান অতিথির বক্তব্যে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম বলেন, "৩২ বছরের পথচলায় এনসিসি ব্যাংক আধুনিক প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এনসিসি ব্যাংক গ্রাহকদের বর্ধিত চাহিদা মেটানোর লক্ষ্যে উন্নততর গ্রাহক সেবা প্রদানের প্রত্যয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইসলামিক ব্যাংকিংয়ের গুরুত্ব বিবেচনা করে আমরা ইতোমধ্যেই ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি, যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরী‘আহ্-ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দেশের আর্থিক খাতসহ অত্র এলাকার অর্থনীতিকে গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি এলাকার ব্যবসায়ী ও পেশাজীবীদের এনসিসি ইসলামিক ব্যাংকিংয়ের সেবা গ্রহণের আহ্বান জানান।  ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, "দেশে ইসলামিক ব্যাংকিংয়ের  বর্তমান অবস্থা ও সম্ভাবনা বিবেচনা করে আমরা শরী‘আহ্-সম্মত ব্যাংকিং সেবা চালু করেছি। ইতোমধ্যে ঢাকার গুলশানে, চট্টগ্রামের মুরাদপুরে দুইটি পূর্ণাঙ্গ ইসলামিক শাখা এবং ৩২টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হয়েছে, যেখানে গ্রাহকদের মধ্যে থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ফেনীতে শরী‘আহ্-ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখার কার্যক্রম সম্প্রসারিত করলাম। ভবিষ্যতে অন্যান্য শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হবে এবং নতুন শাখাগুলো পূর্ণাঙ্গ ইসলামিক শাখা হিসেবে পরিচালিত হবে। এসএমই, কৃষি ও আমদানী-রপ্তানী বাণিজ্যসহ সকল শ্রেণীর ব্যবসায়ী এবং পেশাজীবীগণ এ শাখার মাধ্যমে শরী‘আহ্-ভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবা নিতে পারবেন বলে তিনি অবহিত করেন। 

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত