ড্যাব নির্বাচন: ডা. হারুন-ডা. শাকিল পরিষদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
শুক্রবার (৮ আগস্ট, ২০২৫) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ডা. হারুন ও ডা. শাকিল পরিষদের উদ্যোগে 'মিট দ্য প্রেস' অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫-এর জন্য ডা. হারুন-ডা. শাকিল পরিষদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয় এবং নির্বাচন সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আগামী ৯ আগস্ট, ২০২৫ তারিখে ড্যাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেতৃবৃন্দরা বলেন, গত ১৭ বছর ধরে জনগণের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চলেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ড্যাবের কার্যনির্বাহী কমিটি গঠনে দ্বিতীয়বারের মতো সাধারণ সদস্যদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ডা. হারুন-ডা. শাকিল পরিষদ-এর পদপ্রার্থীরা হলেন:
সভাপতি: অধ্যাপক ডা. হারুন আল রশীদ
সিনিয়র সহ-সভাপতি: অধ্যাপক ডা. মো. আবুল কেনান
মহাসচিব: ডা. মো. জহিরুল ইসলাম শাকিল
কোষাধ্যক্ষ: ডা. মো. মেহেদী হাসান
সিনিয়র যুগ্ম মহাসচিব: অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু
এই প্যানেলের প্রার্থীরা গত ১৭ বছর ধরে বিভিন্ন সময় বিএনপি'র সহযোগী সংগঠন হিসেবে সক্রিয় ছিলেন। তারা চিকিৎসকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায় এবং পেশাগত দক্ষতা বাড়াতে ভূমিকা রেখেছেন। দেশের প্রাকৃতিক দুর্যোগ, করোনা মহামারী, ডেঙ্গু প্রতিরোধ এবং বন্যায় তারা জনগণের পাশে দাঁড়িয়েছেন। সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে আহতদের চিকিৎসায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের সব জায়গায় চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। এছাড়া, নিহতদের পরিবারকে আর্থিকভাবেও সহযোগিতা করেছেন।
নেতৃবৃন্দরা জানান, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পাশাপাশি আহত নেতাকর্মীদের চিকিৎসা সেবায় ডা. হারুন, ডা. সালাম এবং ডা. শাকিলের নেতৃত্বে চিকিৎসকরা সবসময় সচেষ্ট ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও স্থায়ী মুক্তির জন্য বিভিন্ন সময় সংবাদ সম্মেলন, মানববন্ধন ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ আয়োজন করে প্রতিবাদ জানিয়েছেন। তাই এই প্যানেলের প্রার্থীরা মনে করেন, জিয়া পরিবারের দুর্দিনে ও দেশের ক্রান্তিকালে যারা সক্রিয় ছিলেন, ভোটাররা তাদেরকেই পূর্ণ প্যানেলে ভোট দেবেন এবং তারা বিপুল ভোটে জয়লাভ করবেন।
ডা. হারুন-ডা. শাকিল প্যানেল দেশের রুগ্ন স্বাস্থ্য খাত পুনর্গঠন, মানুষের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও চিকিৎসকদের পেশাগত মান বাড়াতে বিএনপির ৩১ দফার আলোকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ডা. আজিজ-ডা. শাকুর পরিষদ এই প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে মাঠ পর্যায়ের পর্যালোচনায় জানা গেছে যে, ডা. হারুন-ডা. শাকিল প্যানেল জনপ্রিয়তায় এগিয়ে আছে।
এমএসএম / এমএসএম
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’