ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

এনআরবিসি ব্যাংকের রংপুর জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৩:১৭

এনআরবিসি ব্যাংকের রংপুর জোনের একটি টাউন হল মিটিং শনিবার (৯ আগস্ট, ২০২৫) রংপুরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, রাজশাহী ও রংপুর জোনাল হেড অসীম কুমার দাস এবং বিভিন্ন শাখা-উপশাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উত্তরবঙ্গের জেলাগুলোতে ক্ষুদ্রঋণ প্রসারের মাধ্যমে ব্যাংক কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই জেলাগুলোর প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য সিএমএসএমই খাতে ঋণের প্রবাহ বাড়াতে ব্যাংক মনোযোগ দেবে। তিনি স্বচ্ছতার সাথে ঋণ প্রদান এবং ঋণ আদায়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, কীভাবে সুশাসন ফিরিয়ে এনে মুনাফা ও সম্পদের গুণগত মান বৃদ্ধি করা যায়, সে বিষয়ে নির্দেশনা দেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ইতিমধ্যে প্রান্তিক মানুষের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে, যা বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। তিনি এই অঞ্চলে আরও বেশি উদ্যোক্তা তৈরি করতে এবং মানুষের আস্থা বাড়াতে গ্রাহক সেবার মান উন্নত করার নির্দেশনা প্রদান করেন। তিনি সুশাসন, জবাবদিহি এবং স্বচ্ছতা প্রতিষ্ঠায় সকল কর্মকর্তার প্রতি আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন