ড্যাব নির্বাচনে ডা. হারুন-ডা. শাকিল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী
বিএনপি-পন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নির্বাচনে ডা. হারুন-ডা. শাকিল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। শনিবার (৯ আগস্ট, ২০২৫) রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং রাত ১২টার পর ফলাফল ঘোষণা করা হয়।
মোট ৩,১১৭ জন ভোটারের মধ্যে ২,৬০০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশিদ ১,৩৬৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে (১,২০২ ভোট) পরাজিত করেন।
সিনিয়র সহ-সভাপতি পদে ডা. আবুল কেনান ১,৩৩০ ভোট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী ডা. সাইফ উদ্দিন সিদ্দিক আহমেদ তুসান পান ১,২৩৩ ভোট। মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল ১,৪৫৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. আব্দুস শাকুর খানকে (১,০৭৯ ভোট) পরাজিত করেন। কোষাধ্যক্ষ পদে ডা. মেহেদী হাসান ১,৩১২ ভোট এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. এ কে এম খালেকুজ্জামান লিপু ১,৩১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
ফলাফল ঘোষণার পর অধ্যাপক ডা. হারুন আল রশিদ জাতীয়তাবাদী সব চিকিৎসককে ধন্যবাদ জানান এবং আগামীতে ড্যাবকে আরও সুসংগঠিত করে দেশের চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রতিশ্রুতি দেন।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি