ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কর্মদক্ষতায় এলজিইডিকে সচল করেছেন প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৩:৩৮

এলজিইডি-তে সাবেক প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, আলি আখতার হোসেন এবং গোপাল চন্দ্র দেবনাথের (রুটিন ওয়ার্ক) অবসরের পর সংস্থাটি একজন কর্মদক্ষ প্রধান প্রকৌশলীর অভাবে ভুগছিল। এই পরিস্থিতিতে, স্থানীয় সরকার বিভাগে প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার নাম প্রস্তাব করা হয়, যিনি এর আগে এলজিইডির প্রশাসন এবং মানবসম্পদ বিভাগে সফলভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার কর্মদক্ষতা সে সময়েও প্রশংসিত হয়।

এলজিইডি একটি বিকেন্দ্রীকৃত সংস্থা, যার মূল কাজ গ্রামীণ ও শহরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন। গত ৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়াকে এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আব্দুর রশীদ মিয়া প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে গতিশীলতা আনতে নিরলস কাজ করছেন। তিনি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করছেন, যার ফলে প্রতিষ্ঠানটিতে প্রাণ ফিরে এসেছে। তিনি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সাথে আস্থার সম্পর্ক গড়ে তুলেছেন।

আব্দুর রশীদ মিয়া তার দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন), মানবসম্পদ, পরিবেশ ও জেন্ডার ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৪)-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তিনি একজন মেধাবী, কর্মঠ, দক্ষ ও সৎ প্রকৌশলী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তার কর্মজীবনের অন্যতম সফল প্রকল্প ছিল ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত প্রথম আবাসন প্রকল্প এবং রাজশাহী বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে তার ভূমিকা।

আব্দুর রশীদ মিয়া জাপানের বহুজাতিক কোম্পানি মিতসুবিসিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ১৯৮৯ সালে বাংলাদেশ কর্মকমিশন (পিএসসি)-এর মাধ্যমে এলজিইবি-তে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তিনি ২০০৬ সালে কুষ্টিয়া জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান এবং পরে চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায়ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্টরা মনে করেন, প্রতিষ্ঠানের বৃহৎ স্বার্থে তার এই ধারাবাহিকতা ধরে রাখা জরুরি।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন