ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সিবিএফসি’র নতুন নির্বাহী কমিটি বাংলাদেশ -চীন বন্ধুত্বকে আরও এগিয়ে নেবে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ১২:৪৭

বাংলাদেশ-চীন বন্ধুত্ব কেন্দ্রের (China-Bangladesh Friendship Center) ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

সংগঠনের বিধি অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. ফখরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন চেন কিউহুয়া (Ms. Chen Qiuhua)। দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে মোহাম্মদ কামরুল হাসান ও ঝং ইয়ানমেং (Mr. Zhong Yanmeng)-কে সম্মানসূচক সভাপতি মনোনীত করা হয়েছে।

নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নীপা দাস ও আশিকুর রহমান সরকার। সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করবেন ফাং চি নক (Mr. Fung Chi Nok , প্রকৌশলী জাহান মো. শাহ, ড. এমএনএইচ মুনিম এবং মোহাম্মদ ইকবাল বাহার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শরীফুল ইসলাম, আর্থিক বিষয় দেখবেন অর্থ সম্পাদক শেখ নিয়াজ হোসেন।

বাণিজ্য, বাণিজ্যিক ও শিল্প কার্যক্রমের দায়িত্বে থাকবেন শামসুল আরেফীন সোহেল; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানি রেজা; নারী বিষয়ক সম্পাদক সাইদা সাইকা রোজি; শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে নেতৃত্ব দেবেন এম.জি. শামস খান। সামাজিক কল্যাণ কার্যক্রমের দায়িত্বে থাকবেন সাদ্দাম হোসেন রনি এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবেন শেখ আলী আশরাফ ফারুক।

সংবাদ ও প্রচারনায় নেতৃত্ব দেবেন তাহরিমা ইসলাম; আইসিটি উন্নয়ন তত্ত্বাবধান করবেন সুধীপ্ত রায় আকাশ; যুব বিষয়ক দায়িত্বে থাকবেন মোহাম্মদ শফিকুল ইসলাম। সভাপতির বিশেষ সহকারী ও কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাজেদা সাবির।

নতুন নির্বাহী কমিটি আগামী দুই বছরে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি, শিক্ষা সহযোগিতা জোরদার, তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়ানো এবং বাংলাদেশ-চীন সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য নিয়ে কাজ করবে।

এমএসএম / এমএসএম

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২