ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

টানা বৃষ্টিতে ডুবে গেছে নয়াদিল্লি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ১২:৩৪

গত কয়েক দিনের বৃষ্টিতে ডুবে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির বেশ কিছু এলাকা। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) সামনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদামাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজধানীর পঞ্চকুইয়ান মার্গ, মথুরা রেড, মিন্টো ব্রিজ, বিজয় চক, মোতিবাগ, রাফি মার্গ, রাও তুলারাম মার্গ এবং নিজামউদ্দিন ফ্লাইওভার ও সংলগ্ন বিভিন্ন এলাকা সহ রাজধানীর বেশ কিছু অঞ্চল বৃষ্টির পানিতে ডুবে গেছে।

গত শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। তারপর থেকে কখনও থেমে থেমে, কখনওবা একটানা বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে এ পর্যন্ত ২ শতাধিক ফ্লাইট বাতিল করেছে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।

সর্বশেষ পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আরও কয়েক দিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃষ্টিভেজা আবহাওয়ায় নয়াদিল্লির তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সর্বনিম্ন ২৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে বলেও জানিয়েছে আইএমডি।

দিল্লিতে বর্ষাকাল সাধারণত দুই মাস স্থায়ী হয়— জুন ও জুলাই। আগস্ট মাসে এমন দীর্ঘ এবং একটানা বৃষ্টিপাত নয়াদিল্লিতে বেশ বিরল।

সূত্র : এনডিটিভি

এমএসএম / এমএসএম

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দিলেও তার মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

ইরানের বৈশ্বিক বিমান পরিষেবা সংস্থা ‘বন্ধ হচ্ছে’ : মার্কিন অর্থমন্ত্রী

ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল