করোনায় আরো ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৯০
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৮২ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৯০ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জনে। শনিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৬৬৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ০৫ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৪ লাখ ১৩ হাজার ৩৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ।
২৪ ঘণ্টায় যে ৩৫ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ১৯ জন এবং পুরুষ ১৬ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৬ জন মারা গেছেন। রাজশাহীতে ৩ খুলনায় ৩, বরিশালে ১, সিলেটে ২ ও রংপুরে ১ জন মারা গেছেন। এর আগে শুক্রবার ৩৮, বৃহস্পতিবার ৫১ বুধবার ৫১, মঙ্গলবার ৩৫, সোমবার ৪১ ও রোববার ৫১ জনের মৃত্যু হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
জামান / জামান
প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী
ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর
শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার