জনস্বাস্থ্য সুরক্ষায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টান্তমূলক পদক্ষেপে বাংলাদেশ তামাক বিরোধী জোটের ধন্যবাদ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় তাদের অধীনস্থ সব অধিদপ্তর, দপ্তর, সংস্থা, আঞ্চলিক অফিস এবং প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য জনস্বাস্থ্য বিষয়ক নীতি সুরক্ষায় একটি অনুসরণীয় গাইডলাইন তৈরি করেছে। এই পদক্ষেপটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) এর অনুচ্ছেদ ৫.৩ বাস্তবায়নে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতারের অনুমোদন এবং সচিব জনাব মো. তোফাজ্জেল হোসেনের স্বাক্ষরিত এই গাইডলাইনটি তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষায় একটি রক্ষাকবচ হিসেবে কাজ করবে।
এই গাইডলাইনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো, তামাক কোম্পানির বাণিজ্যিক ও অন্যান্য স্বার্থ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য সম্পর্কিত নীতি ও কার্যক্রমসমূহকে সুরক্ষিত রাখা, আইনের কার্যকর বাস্তবায়ন, তামাক কোম্পানির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং এফসিটিসি বাস্তবায়ন ও অগ্রগতি পর্যবেক্ষণ করা।
জনস্বাস্থ্য উন্নয়নে এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ায় বাংলাদেশ তামাক বিরোধী জোট মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। জোট মনে করে, জনস্বাস্থ্য সুরক্ষায় এই নির্দেশিকা দেশকে তামাক নিয়ন্ত্রণে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। এ ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনস্বাস্থ্য বিষয়ক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে তামাক কোম্পানিগুলোর প্রভাব প্রতিহত করা সম্ভব হবে।
উল্লেখ্য, তামাকের বহুমাত্রিক ভয়াবহতা থেকে জনস্বাস্থ্য ও নীতি সুরক্ষায় সারা বিশ্বে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশও এক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ইতিপূর্বে রেলপথ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ও এ বিষয়ে গাইডলাইন প্রণয়ন করেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হলো সরকারের তৃতীয় মন্ত্রণালয় যারা এ ধরনের নীতি গ্রহণ করলো। বাংলাদেশ তামাক বিরোধী জোট মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানোর পাশাপাশি সরকারের অন্যান্য মন্ত্রণালয়গুলোকেও জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ ধরনের নির্দেশনা বা গাইডলাইন প্রণয়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছে।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো