নতুন স্টার্টআপ ঋণ ও বিনিয়োগ নিয়ে লাইট অব হোপের সেমিনার
নতুন স্টার্টআপ ঋণ ও বিনিয়োগ নীতি নিয়ে উদ্যোক্তাদের জন্য সেমিনারের আয়োজন করেছে লাইট অব হোপ ভেঞ্চারস। বুধবার ধানমন্ডিতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের স্টার্টআপ খাতের ১০০–এর বেশি উদ্যোক্তা অংশ নেন।
গত জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক স্টার্টআপ ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত নতুন নীতি প্রকাশ করে। ক্ষুদ্র ব্যবসা ও প্রযুক্তি–ভিত্তিক স্টার্টআপের অর্থায়ন সহজ করতে এ নীতি প্রণয়ন করা হয়েছে।
সেমিনারে মূল বক্তা ছিলেন ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহসিনুর রহমান। তিনি নীতিমালার বিস্তারিত তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন। টগুমগুর প্রতিষ্ঠাতা ড. নাজমুল আরেফিন ঋণ আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বক্তব্য দেন।
লাইট অব হোপ ও টগুমগুর সহপ্রতিষ্ঠাতা ওয়ালিউল্লাহ ভূঁইয়া, সেমিনারটি সঞ্চালনা করেন। তিনি বলেন, ‘এসএমই ও স্টার্টআপ খাতে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এতে অর্থনীতি শক্তিশালী হবে, কর্মসংস্থান বাড়বে।’
বাংলাদেশে এসএমই খাত মোট কর্মসংস্থানের ৮৭ শতাংশ সৃষ্টি করলেও ব্যাংক ঋণের মাত্র ১২ শতাংশ পায়। প্রায় ২৮০ কোটি ডলারের ঋণ ঘাটতি থাকলেও এ খাতে অনুৎপাদনশীল ঋণের হার বড় কোম্পানির তুলনায় কম।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো