ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসা সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ২:৩০

ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ১৩ আগস্ট (বুধবার) চট্টগ্রামে অনুষ্ঠিত হলো আঞ্চলিক ব্যবসা সভা। চট্টগ্রামের অ্যামব্রোসিয়া রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ রইস উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইন-চার্জ) জনাব মো. মেশকাত-উল-আনোয়ার খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক জনাব এ এস এম হেলাল উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ তৌহিদুল করিমসহ চট্টগ্রাম অঞ্চলের ১৯টি শাখার ব্যবস্থাপকবৃন্দ, করপোরেট শাখা ব্যবস্থাপকবৃন্দ, অপারেশনস ম্যানেজারগণ এবং উপশাখার ব্যবস্থাপকগণ।

সভায় চট্টগ্রাম অঞ্চলের করপোরেট শাখা এবং অন্যান্য শাখাসমূহের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করা হয়।

প্রধান অতিথি জনাব আদিল চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “অনাদায়ী ঋণ আদায় এবং নতুন আমানত সংগ্রহের উপর গুরুত্ব দিতে হবে।” তিনি আরও বলেন “শাখা পর্যায়ে সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ বিতরণে সতর্কতা, অনাদায়ী ঋণ কমানো এবং আমানত বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে। একইসাথে করপোরেট গ্রাহক থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা—সকল শ্রেণির গ্রাহকদের জন্য উদ্ভাবনী পণ্য ও সেবা চালুর মাধ্যমে ব্যাংকের বাজার অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। প্রত্যেক কর্মকর্তা যেন গ্রাহকের আস্থার প্রতীক হয়ে ওঠেন, সেটিই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”

এছাড়া দলগতভাবে কাজ করার মানসিকতা ও ইতিবাচক মনোভাব নিয়ে চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন