রাকসুর জিএস ও সিনেট সদস্য পদ প্রার্থী সাবেক সমন্বয়ক ফাহিম রেজা
দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) ও সিনেট সদস্য পদে লড়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা। শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
লিখিত বক্তব্যে ফাহিম রেজা বলেন, 'রাকসু শুধু একটি ছাত্র সংসদ নয়, এটি আমাদের সকল শিক্ষার্থীর অধিকার, স্বপ্ন এবং সংগ্রামের প্রতীক। দীর্ঘদিন পর রাকসু নির্বাচন হতে যাচ্ছে এটি আমাদের প্রজন্মের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি বিশ্বাস করি, এ নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অংশগ্রহণের নতুন দ্বার খুলে দেবে।'
বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নানা সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, 'ভর্তি হওয়ার পর থেকেই দেখেছি শিক্ষার্থীরা নানান সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে। আবাসন সংকট, চিকিৎসা অবহেলা, একাডেমিক জটিলতা, গবেষণার সুযোগের ঘাটতি, লাইব্রেরি ও ল্যাবের সীমাবদ্ধতা, নিরাপত্তাহীনতা এবং বৈষম্যের শিকার হওয়া এসব সমস্যা সমাধানে একটি শক্তিশালী ও সক্রিয় রাকসুর বিকল্প নেই।'
স্বাধীনতা-উত্তর বাংলাদেশ ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, '৭১ এর স্বাধীনতার পরও মানুষের অনেক স্বপ্নই অধরা থেকে গেছে। ২৪ এর বিপ্লবের পরেও আমরা দুঃখ, হতাশা আর বিভাজনের রাজনীতি দেখেছি। লেজুড়বৃত্তিক আধিপত্যবাদী, দখলদারত্বের রাজনীতির ভয়াবহতা এখনও বিদ্যমান। সেই আশংকা মোকাবেলায় ছাত্র সংসদের বিকল্প নেই।'
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?