ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৬-৮-২০২৫ রাত ১১:৪

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের রূপচাঁদা রেস্টুরেন্টে বাদ আসর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা-১২ আসনের নেতা সাইফুল আলম নীরব। এ সময় আরও উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল মনসুর খান দিপক, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন খান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন সৈকত, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি কাজী মোহাম্মদ ইলিয়াস, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ সোলায়মান, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ হানিফ বাবুল, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, জাসাস তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাধারণ সম্পাদক মোঃ মিঠু, বাংলাদেশ ট্রাক ড্রাইভার মালিক ইউনিয়ন সমিতির সভাপতি মো: বশির আহমেদ এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল, তেজগাঁও শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সংগঠক মোঃ খোরশেদ আলম, ২৪ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শাহীন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)