ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে বড় ফাঁদ থেকে বাঁচলেন বাংলাদেশি তরুণী, তিনজনকে গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২৫ সকাল ৮:৫৬

বাংলাদেশ থেকে পাচার হয়ে ভারতের হায়দরাবাদে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য হওয়া এক তরুণী পুলিশের কাছে আশ্রয় নিয়েছেন। পরে তার অভিযোগের ভিত্তিতে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 
গত ৮ আগস্ট রাজ্যটির বান্দলাগুদা থানায় ওই তরুণী অভিযোগ দায়ের করেন।
গ্রেপ্তার তিনজন হলেন- হাজেরা বেগম, শাহনাজ ফাতিমা ও সমীর।
পুলিশের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ছয় মাস ধরে পাচারচক্রের খপ্পরে থাকার পর ওই তরুণী সুযোগ বুঝে গত ৮ আগস্ট পুলিশের কাছে আশ্রয় নেন। পরে মেহদিপট্টনম এলাকার এক ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে আরও তিন তরুণীকে উদ্ধার করা হয়। 
পুলিশ জানায়, প্রথমে সীমান্ত পেরিয়ে নৌকায় কলকাতায় আনা হতো তরুণীদের। সেখান থেকে ট্রেনে করে পাঠানো হতো হায়দরাবাদে। চাকরির প্রলোভন দেখিয়ে তাদের দেহব্যবসায় বাধ্য করা হতো। বৈধ কাগজপত্র না থাকায় ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করত চক্রের সদস্যরা।
পুলিশ আরও জানায়, নির্যাতিত তরুণীদের রেসকিউ হোমে রাখা হয়েছে। এছাড়া পাচারচক্রের রূপা ও সরোয়ার নামে আরও দুজন পলাতক রয়েছেন। তাদের ধরতে তল্লাশি অভিযান চলছে।
পাচারচক্রের এই নেটওয়ার্কের শিকড় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বিস্তৃত। তাদের মূল লক্ষ্য দরিদ্র তরুণীদের প্রতারণার ফাঁদে ফেলে দেহ ব্যবসায় নামানো।

 

Aminur / Aminur

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক