মৎস্য সম্পদ রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ কোস্ট গার্ডকে ‘‘জাতীয় মৎস্য পদক ২০২৫’’ প্রদান
দেশের মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কোস্ট গার্ডকে "জাতীয় মৎস্য পদক ২০২৫" প্রদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা। সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ তারিখে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের সামুদ্রিক জলসীমা, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড অবৈধ মৎস্য আহরণ, নিষিদ্ধ জাল ব্যবহার, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, বিদেশি জাহাজের অনধিকার প্রবেশ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে আসছে। এই গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কোস্ট গার্ড দ্বিতীয়বারের মতো এই পদক পেল।
আজ ১৮ আগস্ট, ২০২৫ তারিখে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোঃ জিয়াউল হকের হাতে এই পদক তুলে দেন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মৎস্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য "অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি" সামনে রেখে কোস্ট গার্ডের এই অর্জন সামুদ্রিক, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা এবং মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো