ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

৩ দিন সমুদ্রে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ৪:১২

শ্যাফট বিকল হয়ে তিন দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা 'এফবি মায়ের দোয়া' নামের একটি ফিশিং বোটের আটজন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ তারিখে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানিয়েছেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গত ১৪ আগস্ট, ২০২৫ তারিখে আটজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে 'এফবি মায়ের দোয়া' নিয়ে সমুদ্রে গিয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বোটটির শ্যাফট বিকল হয়ে গেলে সেটি সমুদ্রে ভাসতে থাকে। তিন দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে গত ১৭ আগস্ট, রবিবার, সকাল ১০টায় বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ 'স্বাধীন বাংলা' একটি উদ্ধার অভিযান পরিচালনা করে। স্বল্প সময়ের মধ্যেই মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন বয় নম্বর-৫ সমুদ্র এলাকা থেকে আটজন জেলেসহ বোটটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয় এবং বোটটিকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন