আগামীকাল জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সোনালু, জাম, আমড়া ও ডুমুরের চারটি চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১-এর উদ্বোধন ঘোষণা করবেন বলে জানা গেছে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযানউদযাপন করা হবে। এ স্লোগান মুজিববর্ষে বৃক্ষরোপণের অঙ্গীকার বাংলাদেশকে সবুজে শ্যামলে ভরিয়ে দিতে সর্বস্তরের জনসাধারনকে উজ্জীবিত করবে।
অপরদিকে, জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (UNEP) ঘোষণা অনুযায়ী ‘Ecosystem Restoration (প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার)’ প্রতিপাদ্যে এবং ‘Join# Generation Restoration (প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি)’ স্লোগানে সমগ্র পৃথিবী এ বছর বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করছে। বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষ করে দেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠী বিশেষ করে বর্তমান প্রজন্ম প্রতিবেশ ব্যবস্থা ও জীববৈচিত্র্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে সরকার প্রত্যাশা করে।
জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের মাধ্যমে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিসমূহের বহুল প্রচারের জন্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের ব্যবস্থা করা হয়েছে। সকল মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে ক্ষুদেবার্তা প্রেরণ করার ব্যবস্থা নেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর জাতীয় গুরুত্বপূর্ণ দৈনিকে ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা গ্রহণ করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা ও সড়কে ব্যানার, ফেস্টুন স্থাপন করে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করে মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২১ এর প্রতিপাদ্য এবং স্লোগান বহুল প্রচারের মাধ্যমে সারাদেশে জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্যে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে।
এমএসএম / জামান
সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, জলকামান-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির
ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান
লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার
হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
৩১ হাজারের বেশি পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় প্রস্তুত ফায়ার সার্ভিস
দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি
সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি দ্রুত চালুর দাবি
বাউলসম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
দিনভর রোদ ও ভ্যাপসা গরম, শেষরাতে নামবে হালকা শীত
Link Copied