ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

৪টি আগ্নেয়াস্ত্রসহ মহেশখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী আটক: কোস্ট গার্ডের অভিযান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২১-৮-২০২৫ দুপুর ৩:২২

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী কর্তৃক মহেশখালী থানাধীন ধলঘাটা পানিরছড়া সংলগ্ন একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ ওই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এমএসএম / এমএসএম

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি

সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন

এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা

আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু

গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই

কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান