বাংলাদেশ ব্যাংক থেকে সাসটেইনেবল রেটিং ক্রেস্ট ও সম্মাননা পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
২০২৪ সালের সাসটেইনেবল রেটিং-এর জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক থেকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক অর্জন করেছে। ২০ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর-এর কাছ থেকে এই ক্রেস্ট ও সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক মনোজ কুমার হাওলাদার, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট-এর পরিচালক চৌধুরী লিয়াকত আলী, এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম। শাহ্জালাল ইসলামী ব্যাংক ২০২৪ সালে ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন সূচকে সন্তোষজনক অগ্রগতি এবং উৎকর্ষতার জন্য এই সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে। বাংলাদেশ ব্যাংক ২০২০ সাল থেকে সাসটেইনেবল ফাইন্যান্স, গ্রিন রিফাইন্যান্স, কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর), কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি এবং ব্যাংকিং সেবার পরিধি—এই ক্যাটাগরিগুলোর ওপর ভিত্তি করে পুরস্কারটি প্রদান করে আসছে। বাংলাদেশ ব্যাংক থেকে এই ধরনের সম্মানজনক স্বীকৃতি অর্জন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো