ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২১-৮-২০২৫ রাত ৯:৫২

২১ আগস্ট ২০২৫, রূপায়ণ সিটি উত্তরার স্কাইভিলা লাউঞ্জে রূপায়ণ সিটি উত্তরা এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড রূপায়ণ সিটির সকল গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও পরিষেবা প্রদান করবে, যার মধ্যে রয়েছে বিশেষ পরামর্শ এবং অগ্রাধিকারমূলক সেবা। অন্যদিকে, বার্জার পেইন্টসের গ্রাহকরা রূপায়ণ সিটি থেকে বিশেষ সুবিধা লাভ করবেন। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের আরও উন্নত ও সুবিধাজনক সেবা দিতে পারবে। চুক্তিতে রূপায়ণ সিটির পক্ষে স্বাক্ষর করেন সিইও এম মাহবুবুর রহমান এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন চিফ বিজনেস অফিসার এ. কে. এম. সাদেক নেওয়াজ। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্ত্তী, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ক্যাটাগরি হেড সাইদ শরীফ রাসেল এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অংশীদারিত্বের মধ্য দিয়ে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত সুবিধা ও আধুনিক জীবনযাপনের এক নতুন দ্বার উন্মোচন করল।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন