ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কমিউনিটি ব্যাংক’র এর সঙ্গে প্রিয়শপ ও ইনসাইটস জিনি’র চুক্তি


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-৮-২০২৫ দুপুর ৪:৯

বাংলাদেশে প্রথমবারের মতো ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বিকল্প ক্রেডিট স্কোরিং চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই উদ্যোগে অংশীদার হয়েছে দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্ম প্রিয়শপ এবং আন্তর্জাতিক ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ইনসাইটস জিনি। বুধবার (২১ আগস্ট, ২০২৫) ঢাকায় এ বিষয়ে ত্রিমুখী চুক্তিটি করা হয়।

চুক্তি অনুযায়ী, দেশে প্রায় ৫০ লাখ খুচরা ব্যবসায়ী যারা এখনও জামানত ও প্রথাগত কাগুজে ব্যাংকিং ব্যবস্থার বাইরে; নতুন এই মডেলের মাধ্যমে সহজ ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করলে তারা ১ থেকে ৩ মাস মেয়াদের স্বল্পমেয়াদি ঋণ নিতে পারবেন। এখানে ঋণ অনুমোদনের জন্য ব্যবহৃত হবে- গ্রাহকের ডেমোগ্রাফিক তথ্য, ক্রয় ইতিহাস, বাংলাদেশে প্রথমবারের মতো সংযুক্ত সাইকোমেট্রিক প্রোফাইল, আচরণগত বিশ্লেষণসহ বেশ কিছু বিষয়। এর ফলে তাৎক্ষণিকভাবে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ক্রেডিট স্কোর তৈরি হবে। উদ্যোক্তারা এই ঋণ ব্যবহার করে পণ্যের মজুদ বাড়াতে, ব্যবসার পরিধি সম্প্রসারণে এবং আয়ের সুযোগ বৃদ্ধি করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, প্রিয়শপ এর প্রতিষ্ঠাতা ও সিইও মো. আশিকুল আলম খান এবং ইনসাইটস জিনির প্রতিষ্ঠাতা ভিনসেন্ট চাই।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “প্রিয়শপ ও ইনসাইটস জিনি’র সঙ্গে এই যৌথ উদ্যোগ ব্যাংকিং খাতে নতুন অধ্যায় সূচনা করেছে। ক্ষুদ্র উদ্যোক্তারাই দেশের অর্থনীতির মেরুদণ্ড; তাদের জন্য আধুনিক আর্থিক সুযোগ তৈরি করলে তারা শুধু নিজেদের ব্যবসাই বাড়াবে না বরং জাতীয় উন্নয়নেও টেকসই অবদান রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের হেড অব আইটিসি তানজিম মোর্শেদ ভুঁইয়া; হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব কার্ডস জাহির আহমেদ; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন-উর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এআই-ভিত্তিক বিকল্প ক্রেডিট স্কোরিং বাংলাদেশের আর্থিক খাতে উদ্ভাবনের নতুন মানদণ্ড তৈরি করতে কমিউনিটি ব্যাংক বদ্ধপরিকর; এটি শুধু ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করবে না বরং এই চুক্তির মাধ্যমে সম্মিলিতভাবে একটি স্মার্ট, প্রযুক্তি-নির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক পরিবেশ গড়ে তুলতেও সক্ষম হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন