নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখা
নতুন ঠিকানায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখা। ২৪ আগস্ট ২০২৫ ধানমন্ডি এক্সটেনশন শাখা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। এসময় ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ ও মোঃ মেশকাত-উল-আনোয়ার খান, বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের নির্বাহী পরিচালক এসএম শামীম হাসান, মেসার্স ইসলাম ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও আমদানীকারক মোঃ শফিকুল ইসলাম, ন্যাশনাল ব্যাংকের ঢাকা দক্ষিণের আঞ্চলিক ব্যবস্থাপক ও ইভিপি আশিষ কুমার লস্কর, ধানমন্ডি এক্সেনশন শাখার ব্যবস্থাপক ও এভিপি মোহাম্মদ নবীর হোসেন হাওলাদার সহ শাখার কর্মকর্তা-কর্মচারী, স্বনামধন্য ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, নতুন ঠিকানায় ধানমন্ডি এক্সটেনশন শাখার যাত্রা শুরু হলো আরও প্রশস্ত পরিসর ও উন্নত সেবার প্রত্যাশা নিয়ে। আমি বিশ্বাস করি, এই শাখা অত্র এলাকার ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ও জনগণের আর্থিক সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন ঠিকানাতে ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখায় গ্রাহকের প্রতি সেবার মান ও পরিধি আরো বৃদ্ধি পাবে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। ধানমন্ডি এক্সটেনশন শাখার নতুন ঠিকানা হলো- বিশ্বাস সপ্নিল ঝিগাতলা, হোল্ডিং নং ১৫/১-২, ঝিগাতলা, ধানমণ্ডি, ঢাকা।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো