ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ
ঢাকায় আজ মঙ্গলবার শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন। চার দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) পর্যন্ত।
সম্মেলনে যোগ দিতে বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে নয় সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সোমবার বিকেলে ঢাকায় পৌঁছায়। তাদেরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রয়েছেন। অপরদিকে বাংলাদেশ পক্ষের প্রতিনিধিদলে সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
জানা গেছে, সম্মেলনে সীমান্ত হত্যা, মাদক ও অস্ত্র-চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ রোধসহ নানাবিধ ইস্যুতে আলোচনা হবে। বিশেষ করে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার এবং এর জেরে সীমান্ত এলাকায় সৃষ্ট উত্তেজনা প্রশমনের বিষয়েও আলোকপাত করা হবে।
Aminur / Aminur
দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আরোপ হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা
বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম
মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ
কাটছে নিম্নচাপের প্রভাব, বাড়তে পারে তাপমাত্রা
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
আট বিভাগেই বৃষ্টির আভাস
‘ডেঙ্গু প্রতিরোধে দরকার জনসচেতনতা’
দ্বিপক্ষীয় সম্পর্ক সুসংহত করতে সই করলো বাংলাদেশ-ত্রিনিদাদ ও টোবাগো