ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করে সমৃদ্ধ করতে চাই: সৈয়দা রিজওয়ানা হাসান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৮-২০২৫ বিকাল ৫:৫৫

দক্ষিণ কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ জলপথ শুভাঢ্যা খালকে আবারও প্রাণবন্ত করে তুলতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার ঝাউবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় খালটির পুনঃখনন ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, ‘শুভাঢ্যা খালটাকে আমরা আবারও ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করে সমৃদ্ধ করতে চাই, এটিই আজকের প্রত্যাশা। খালকে ফিরিয়ে আনা আমাদের জাতীয় স্বার্থে।’
রিজওয়ানা হাসান বলেন, এই খাল অন্য খালগুলোর মতো নয়; এটি বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থল, যা পরিবেশগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, পুনঃখননের পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদ, পাড় ঢালাই, ওয়াকওয়ে নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে। যাতে আর কেউ দখল করতে না পারে, সেজন্য খালের পাড় সুরক্ষিত করা হবে।
উপদেষ্টা সেনাবাহিনীর প্রতি এলাকার সহযোগিতা চেয়ে বলেন, এ খালের কাজ সেনাবাহিনী করছে, তাই আপনারা তাদের পূর্ণ সহায়তা দেবেন। প্রকল্পটি দৃশ্যমান ও স্মরণীয় হবে। তিনি আরও জানান, খালের পানিকে স্বচ্ছ রাখতে শিল্পবর্জ্য ও পয়োবর্জ্য ফেলা বন্ধ করতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষকে গৃহস্থালির বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা নিতে হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘শুভাঢ্যা খাল এ এলাকার ঐতিহ্যবাহী প্রাকৃতিক সম্পদ, যা কৃষি, মৎস্য ও জীবিকার সঙ্গে সম্পৃক্ত ছিল। পুনঃখনন ও পরিষ্কারের মাধ্যমে পানি প্রবাহ ফিরলে জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও দূষণ কমাতে সহায়ক হবে।’ তিনি খাল দখল ও দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এবং সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের বাস্তবায়নে প্রায় ৩১৭ কোটি ৫৯ লাখ টাকার এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনা সদরের ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. এজাজ, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদসহ স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ।

 

Aminur / Aminur

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নৌপথে বাণিজ্য বাড়াতে খালগুলোর আন্তঃসংযোগ অপরিহার্য: পানি সম্পদমন্ত্রী

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী