ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে এলো ‘স্বপ্ন’
দেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে দুই দশকের বেশি সময় ধরে। তবে চলতি বছর ইতোমধ্যেই ডেঙ্গুতে কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। জুলাই ২০২৫-এ যখন মিরপুর ও মোহাম্মদপুরে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, এই অবস্থায় ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে আসে ‘স্বপ্ন’ ।
‘স্বপ্ন’ সম্প্রতি মিরপুর ও মোহাম্মাদপুরে এলাকায় আয়োজন করে ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন। লক্ষ্য ছিল একটাই-গ্রাহক ও আশপাশের পরিবারগুলোকে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র শনাক্ত করতে সহায়তা করা এবং ডেঙ্গুর প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করা।
স্বপ্ন এই ক্যাম্পেইনে ২,০০০ লিফলেট বিতরণ করে, যেখানে সহজে ডেঙ্গু প্রতিরোধের পরামর্শ দেওয়া হয়। হ্যান্ড মাইকের মাধ্যমেও স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গুর ঝুঁকি সম্পর্কে সচেতন করা হয়েছে।
একই সঙ্গে স্বপ্নর ২০ জন স্টাফ সক্রিয়ভাবে অংশ নিয়ে এলাকা পরিষ্কার করেন-নারকেলের খোসা, পলিব্যাগ, ভাঙা বোতল ও অন্যান্য আবর্জনা সরিয়ে ফেলেন এবং সম্ভাব্য প্রজননস্থল গুলোতে স্প্রে করেন মশা নিধনের ওষুধ। সবকিছুই সম্পন্ন করা হয় নিরাপত্তা প্রটোকল মেনে, মাস্ক ও গ্লাভস ব্যবহার করে।
স্থানীয় বাসিন্দারা স্বপ্ন এর উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে, মশক নিধন জাতীয় বেশকিছু পণ্যে ডিসকাউন্ট দিয়ে পণ্যও বিক্রি করে ‘স্বপ্ন’ ।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো