ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন : উপদেষ্টা শারমীন এস মুরশিদ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৭-৮-২০২৫ বিকাল ৬:৩২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছেন। গতকাল, তিনি তার নিজ গ্রাম নাসিরাবাদে মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সাইবার সহিংসতা ও বালু উত্তোলন 
উপদেষ্টা তার বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি বলেন যে ১৫ বছরের দুঃশাসন এক বা দুই বছরে শেষ করা যাবে না। পারিবারিক নারী সহিংসতা দূর করার ওপর জোর দিয়ে তিনি বলেন, সাইবার বুলিং ঠেকাতে সাইবার ইউনিট খোলা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মব জাস্টিস প্রসঙ্গে বলেন, মোবাইলের কারণে এটি তৈরি হয় এবং সাইবার অপরাধকে নিয়ন্ত্রণ করা জরুরি। তিনি আরও বলেন, এই সমস্যা নিয়ন্ত্রণে আনতে হলে তরুণ সমাজকে আইটি সেক্টরে পারদর্শী হতে হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধ প্রসঙ্গে তিনি বলেন যে শুধু প্রশাসনের পক্ষে এটি সম্ভব নয়, বালুখেকোদের বিরুদ্ধে জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে।
নদী ভাঙন ও প্রশাসনিক নির্দেশনা
উপদেষ্টা বলেন, মেঘনা নদীর ভাঙনে অনেক পরিবার ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারিয়েছে। এর অন্যতম কারণ হলো নাসিরাবাদ বালু মহালে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন। এর ফলে চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ একাধিক গ্রাম দিনরাত খননযন্ত্রের শব্দে কাঁপছে এবং শত শত ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা নদীগর্ভে বিলীন হওয়ার পথে। তিনি এই ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ হাইওয়ে পুলিশের ডিআইজি (পূর্ব বিভাগ) মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন, জেলা প্রশাসক দিদারুল আলম, জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, ইউএনও রাজিব চৌধুরী সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Aminur / Aminur

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২

‘দীপ নানা তথ্য দিয়েছে, প্রতিটি বিষয় যাচাই করে দেখছি’

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: হুমায়ুন কবির

‘স্বাস্থ্য খাতের কাঠামোগত সংস্কারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার’

সত্যিই পুলিশ দেখে দৌড়ান কি না তাহসিফ-দীপ, যাচাই করবে পিবিআই

তাহসিফের পরিবার মামলা না করলে বাদী হবে পুলিশ : নৌপুলিশ প্রধান

‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

‘তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি’ — পিবিআইকে দ্বীপ

সন্তানের মুখ দেখার আগেই সড়কে প্রাণ গেল আরিয়ানের

রমনায় ককটেল হামলা: গ্রেপ্তার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল

তুরাগ নদের কাছে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ

তাহসিফের বন্ধু দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পিবিআই