ঢেলে সাজানো হচ্ছে উপজেলা/থানা আনসার কোম্পানি: সক্ষমতা ও শৃঙ্খলার নতুন সমন্বয়
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে উপজেলা/থানা আনসার কোম্পানি এবং ইউনিয়ন আনসার প্লাটুন সদস্যদের জন্য নতুনধারার মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমের অংশ হিসেবে ধানমন্ডির বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে ঢাকা মেট্রোপলিটন আনসার-দক্ষিণ জোন আয়োজিত প্রশিক্ষণ পরিদর্শন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, "উপজেলা/থানা আনসার কোম্পানি সামাজিক অপরাধ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও ভিডিপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দীর্ঘদিন ধরে সাধারণ আনসার সদস্যদের যথাযথ প্রশিক্ষণ ও ধারাবাহিকতার অভাবে উপজেলা আনসার কোম্পানি কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। চলমান সংস্কারের অংশ হিসেবে অঙ্গীভূত আনসারদের সুনির্দিষ্টকরণের মাধ্যমে উপজেলা আনসার কোম্পানির প্রশিক্ষণ ধারণাকে ঢেলে সাজিয়ে একটি জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্মে আনা হয়েছে, যেখানে তারা অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণপ্রতিরক্ষা ও জাতীয় প্রয়োজনে কাজ করতে সক্ষম।"
তিনি আরও বলেন, "প্রতিটি আনসার সদস্য যদি এই মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব সম্পর্কে অবগত হন, তবে তারা বাংলাদেশ আনসার ও ভিডিপির যোগ্য দেশপ্রেমিক প্রতিনিধি হয়ে উঠবে।" আনসার বাহিনী প্রচলিত ধারা থেকে বেরিয়ে অধিকতর তারুণ্যনির্ভর, নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন এবং রাষ্ট্রীয় নিয়ম-কানুনে শ্রদ্ধাশীল সদস্যদের নিয়ে উপজেলা আনসার কোম্পানি গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য শারীরিকভাবে সক্ষম ও উত্তম চরিত্রের অধিকারী সদস্যদের এই প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে।
উল্লেখ্য, এই প্রশিক্ষণে আধুনিক নিরাপত্তা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ বিষয়ক ধারণা অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণ শেষে যোগ্য সদস্যরা উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন এবং বিভিন্ন প্রকল্পভিত্তিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে পারবেন। পাশাপাশি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক তাদের আর্থিক সহযোগিতা প্রদান করবে। রাষ্ট্রীয় নিরাপত্তা, দুর্যোগকালীন কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং পূজা ও নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে উপজেলা আনসার সদস্যরা সরাসরি ভূমিকা পালন করবে। ধাপে ধাপে সারাদেশের মোট ৫২,১৮৩ জন সদস্য এতে অংশ নেবেন। ২৬ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ ৮ ধাপে সারাদেশে অনুষ্ঠিত হয়ে ২০২৬ সালের ১০ জানুয়ারি তারিখে শেষ হবে। প্রতিটি ধাপ ১৪ দিনব্যাপী।
মহাপরিচালকের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসারের পরিচালক মো: আসাদুজ্জামান গনী এবং বিভিন্ন পদবীর কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো