জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী
মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। আটকদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে। সেখান থেকেই তাদের আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
তিনি বলেন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ৫/৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তাদের গ্রেফতার দেখানো হবে কি না জানতে চাইলে খালিদ মনসুর বলেন, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। এ মুহূর্তে বলতে পারছি না।
এর আগে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, মবের শিকার যেন না হন লতিফ সিদ্দিকী তাই তাকে এবং তার কয়েকজন সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। এই অনুষ্ঠানে একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ফেলে এবং তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এমএসএম / এমএসএম
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
আট বিভাগেই বৃষ্টির আভাস
‘ডেঙ্গু প্রতিরোধে দরকার জনসচেতনতা’
দ্বিপক্ষীয় সম্পর্ক সুসংহত করতে সই করলো বাংলাদেশ-ত্রিনিদাদ ও টোবাগো
মিছিলে ব্যবহারের জন্য মুখোশ ও ককটেল সংগ্রহ করেছিলেন যুবলীগ নেতা ইমন
স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রযুক্তির প্রয়োগ করছি : মেয়র
তিস্তার পানি বাড়ছে, পাঁচ জেলায় সতর্কসীমায় ওঠার শঙ্কা
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি
ডেঙ্গু প্রতিরোধে ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ পালনের আহ্বান ডিএসসিসির
চুয়েটে নতুন উপাচার্যের যোগদান প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ
মিয়ানমারে পাচারের সময় ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩