ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সেপ্টেম্বরে নতুন দলের নিবন্ধন, হবে সংলাপ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৮-২০২৫ দুপুর ২:২৭

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সেপ্টেম্বরে নতুন দলগুলো নিবন্ধন পেতে পারে। এছাড়া সেপ্টেম্বর মাসেই হবে দলগুলোর সঙ্গে সংলাপ।

ইসির তৈরি করা সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনায় এমন বিষয় উল্লেখ করা হয়েছে। এতে ২৪টি কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করেছে সংস্থাটি।

এতে বলা হয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন দলের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে। এর পরেই সংলাপ শুরু হবে, যা শেষ হবে অক্টোবরের প্রথমার্ধে। সেপ্টেম্বরের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন সংশোধন, ভোটার তালিকা আইন সংশোধন, সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র নীতিমালা ও ব্যবস্থাপনা চূড়ান্ত, দেশি- বিদেশি পর্যবেক্ষক ও সংবাদিক নীতামালা চূড়ান্ত করা হবে। এছাড়া, নির্বাচন পরিচালনা (সংশোধন) ২০২৫, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ ও নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯ সংশোধনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ভোটার তালিকা চূড়ান্ত করার সম্ভাব্য সময়সূচি ধরা হয়েছে ৩০ নভেম্বর। তবে তফসিলের তারিখ বা ভোটের তারিখ নেই রোডম্যাপে।এছাড়াও প্রশিক্ষণ, মতবিনিময়, মিটিং, ব্রিফিং, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটি ভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল, আন্তঃমন্ত্রণালয় বৈঠক প্রভৃতি কার্যক্রমের সম্ভাব্য সময়ও নির্ধারণ করেছে ইসি।

এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তফসিল হবে তার দুই মাস আগে।

এমএসএম / এমএসএম

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

আট বিভাগেই বৃষ্টির আভাস

‘ডেঙ্গু প্রতিরোধে দরকার জনসচেতনতা’

দ্বিপক্ষীয় সম্পর্ক সুসংহত করতে সই কর‌লো বাংলাদেশ-ত্রিনিদাদ ও টোবাগো

মিছিলে ব্যবহারের জন্য মুখোশ ও ককটেল সংগ্রহ করেছিলেন যুবলীগ নেতা ইমন

স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রযুক্তির প্রয়োগ করছি : মেয়র

তিস্তার পানি বাড়ছে, পাঁচ জেলায় সতর্কসীমায় ওঠার শঙ্কা

ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি

ডেঙ্গু প্রতিরোধে ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ পালনের আহ্বান ডিএসসিসির

চুয়েটে নতুন উপাচার্যের যোগদান প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মিয়ানমারে পাচারের সময় ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩

চট্টগ্রামে পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার