ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ফোর্বস এশিয়ার ‘১০০ টু ওয়াচ ২০২৫’ তালিকায় বাংলাদেশি টেক স্টার্টআপ ‘সম্ভব’


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৮-৮-২০২৫ দুপুর ২:৪৫

বাংলাদেশের জব-টেক ও এইচআর-টেক স্টার্টআপ “সম্ভব” স্থান করে নিয়েছে "ফোর্বস এশিয়া ১০০ টু ওয়াচ ২০২৫” তালিকায়। পঞ্চম বছরে পদার্পণ করা এই তালিকাটি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উদ্ভাবনী স্টার্টআপগুলোকে তুলে ধরে যা তাদের নতুন ধারণা, বাস্তবায়ন এবং প্রভাবের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করছে।

প্রযুক্তি স্টার্টআপ হিসাবে ২০২২ সালের মে মাসে সম্ভব-এর যাত্রা শুরু হয়, রিফাদ হোসেন, নাকিব মুহাম্মদ ফাইয়াজ এবং হাসিবুর রহমানের হাত ধরে। ‘সম্ভব’দেশের ব্লু-কলার ও সিলভার-কলার কর্মীদের জন্য চাকরির সুযোগ সহজ করার লক্ষ্যে কাজ করছে। প্ল্যাটফর্মটির মাধ্যমে চাকরিপ্রার্থীরা তৈরি করতে পারে একটি ডিজিটাল প্রফেশনাল প্রোফাইল, সরাসরি আবেদন করতে পারে উপযুক্ত চাকরিতে, অনলাইনে (academy.shomvob.com) প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে পারে এবং নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারে, ফলে চাকরির বাজারে বিদ্যমান অদক্ষতা ও বাধাগুলো দূর হয় l 

‘সম্ভব’ সামাজিক প্রভাব তৈরিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ (এসডিজি লক্ষ্য ১: দারিদ্র্য বিলোপ এবং লক্ষ্য ৮: শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি)। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশের নিম্ন আয়ের নারী জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। জীবন যাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ‘সম্ভব’ গেটস ফাউন্ডেশন, ইউনিসেফ, সুইসকন্ট্যাক্ট, রুটস অফ ইমপ্যাক্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সম্ভব ২০২২ সালের মে মাসে, সিঙ্গাপুর ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান "কোকুন ক্যাপিটাল" থেকে প্রিসিড বিনিয়োগ পেয়েছে l

২০২৫ সালের ফোর্বস এশিয়া'র “১০০ টু ওয়াচ” তালিকায় ১৬টি দেশের কনজিউমার টেকনোলজি, ফিনটেক, হেলথকেয়ার, এনার্জি এবং এগ্রিকালচারের মতো বিভিন্ন শিল্পের স্টার্টআপগুলো অন্তর্ভুক্ত রয়েছে, যা সম্মিলিতভাবে এই অঞ্চলের পরবর্তী প্রজন্মের ব্যবসায়িক নেতৃত্বের প্রতিনিধিত্ব করছে।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন