এনবিএল মানি ট্রান্সফার (মালদ্বীপ) প্রাইভেট লিমিটেড-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ন্যাশনাল ব্যাংক পিএলসি’র সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান এনবিএল মানি ট্রান্সফার (মালদ্বীপ) প্রাইভেট লিমিটেড-এর ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৭ আগস্ট ২০২৫ তারিখে মালদ্বীপের রাজধানী মালে-তে কোম্পানির নিবন্ধিত কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মুখলেসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক জনাব ইমরান আহমেদ, পরিচালক জনাব মো. হান্নান খান কবির এবং ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ বিল্লাহ আদিল চৌধুরী।
সভায় চেয়ারম্যান জনাব মুখলেসুর রহমান ২০২৪ সালের কোম্পানির সাফল্য ও সার্বিক কর্মদক্ষতার প্রশংসা করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদেরকে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নিরাপদে তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে উৎসাহিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং গ্রাহক সেবার মান ধারাবাহিকভাবে উন্নত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ বিল্লাহ আদিল চৌধুরী তার বক্তব্যে কর্মীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি প্রতিষ্ঠানটির কর্মদক্ষতার আরও উন্নত করা এবং প্রতিষ্ঠানের গৌরব ও সুনাম পুনরুদ্ধারে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন এবং অন্যান্য আলোচ্যসূচি অনুমোদন করা হয়।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো