ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নুরের ওপর হামলা

মেরুন রঙের টি-শার্ট পরিহিত ওই যুবক ডিবির কেউ নন: ডিবিপ্রধান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ৪:৪

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মেরুন কালারের টি-শার্ট পরিহিত ওই যুবক ডিবির কেউ নন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন মো. শফিকুল ইসলাম।

শনিবার (৩০ আগস্ট) মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেন তিনি। শফিকুল ইসলাম বলেন, তিনি আমাদের ডিবির কেউ না।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছি। বিকেল ৩টা নাগাদ তাকে আবার ফোন দেওয়া হলে তিনি আর ফোন রিসিভ করেননি।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

এর আগে রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার পর তাকে আইসিইউতে নেওয়া হয় বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায় ছিনতাইকারীকে মারধর

নিপীড়ন-নির্যাতনেও মাথা তুলে দাঁড়িয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে

সরকার ব্যাংকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে না

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি চায় বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন

ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি

রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ