ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে ৮৭ বস্তা আলু ও ৯০০ শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ৪:৩৭

কোস্ট গার্ড কক্সবাজার স্টেশন মায়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে ৮৭ বস্তা আলু এবং ৯০০টি শীতল পাটি জব্দ করেছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি বিশেষ দল সদর থানার নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড দল বোটটিকে ধাওয়া করলে পাচারকারীরা বোটটি নাজিরারটেক বেরনপাড়া সংলগ্ন এলাকায় চরে উঠিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬ লাখ ২ হাজার ২৫০ টাকা মূল্যের ৮৭ বস্তা আলু এবং ৯০০টি শীতল পাটি জব্দ করা হয়। এ সময় বোটটি তলা ফেটে পানিতে ডুবে যাওয়ায় তা উদ্ধার করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন