ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে সাপ্লাই চেইন মাইন্ডসেট ইন এডুকেশন বিষয়ক কর্মশালা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ৪:৫১

আধুনিক কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) গত ২৮ আগস্ট 'সাপ্লাই চেইন মাইন্ডসেট ইন এডুকেশন অ্যান্ড সোসাইটি লস' শীর্ষক একটি কর্মশালা আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ কর্মশালায় মূল বক্তা ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনার বিশেষজ্ঞ অধ্যাপক ড.  শামস রহমান। সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
ড. শামস রহমান তাঁর বক্তব্যে শিক্ষাব্যবস্থাকে একটি সাপ্লাই চেইন মডেল হিসেবে দেখার ওপর জোর দেন। তিনি বলেন, পাঠ্যক্রম তৈরি থেকে শুরু করে দক্ষতা উন্নয়ন পর্যন্ত প্রতিটি ধাপে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করলে তা শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর এবং কর্মসংস্থানমুখী হতে পারে। তিনি উল্লেখ করেন যে, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো দক্ষতার সাথে 'চাকরির জন্য প্রস্তুত' জনশক্তি সরবরাহ করতে সক্ষম হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, বর্তমান কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী শিক্ষাদান পদ্ধতি ও কোর্সগুলো ঢেলে সাজানো অত্যন্ত জরুরি। তিনি শিক্ষকদের নৈতিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের আচার-আচরণের মাধ্যমেই মূল্যবান শিক্ষা লাভ করে।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের প্রতি এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করার প্রতি তাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন