ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

জলবায়ু পরিবর্তন: জলবায়ু পরিবর্তনে শিক্ষার্থীদের ভূমিকা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ১২:৫৭

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যেমন বিপর্যয়ের মুখোমুখি, তেমনি এই সমস্যার মোকাবেলায় উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা অপরিসীম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে, যা জনস্বাস্থ্য, কৃষি উৎপাদন এবং জীববৈচিত্র্যের জন্য বিপজ্জনক। এ পরিস্থিতিতে, শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা তৈরি এবং পরিবেশ সুরক্ষায় তাদের ভূমিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এ লক্ষ্যকে সামনে রেখে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে অ্যাকুমেন হ্যাভেন, অওরর টেক্স, রায়ের বাজার উচ্চ বিদ্যালয় এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে জলবায়ু পরিবর্তন মোকাবেলা: শিক্ষার্থীদের নেতৃত্ব শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা এর সভাপতিত্বে এবং অ্যাকুমেন হ্যাভেন এর ফিল্ড কো-অর্ডিনেটর, এস. এম ফেরদৌস এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক, গাউস পিয়ারী। আরও উপস্থিত ছিলেন, অ্যাকুমেন হ্যাভেন এর পক্ষ থেকে সায়রা ইসলাম ও নাহিদ কবির, রায়ের বাজার হাই স্কুলের সহকারি শিক্ষক, ফরিদা ইয়াসমিন, সবিতা রানী পাল এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর প্রকল্প কর্মকর্তা, প্রমা সাহা। কর্মশালায় অংশগ্রহণ করেন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৫০ জন শিক্ষার্থী।

বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তন” শুধুমাত্র পরিবেশের জন্য নয়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনছে। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের কাছে আমাদের আহ্বান, পৃথিবীকে সুস্থ ও বাসযোগ্য করার জন্য আমরা যেন সর্বদা সচেষ্ট থেকে সংকট মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারি। শুধু পাঠ্য পুস্তকে সীমাবদ্ধ না থেকে, একজন সচেতন মানুষ হিসেবে নিজেকে এবং অপরকে পরিবেশের ক্ষতিসাধন হয় এমন কর্মকান্ড থেকে সবাইকে বিরত রাখতে পারি।

আমরা আশা করি, এই কার্যক্রমটি আগামী দিনে তাদের মধ্যে পরিবেশবিদ, কৃষি বিশেষজ্ঞ কিংবা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেতৃত্ব দেয়ার গুণাবলি তৈরি করবে।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন