বৈধ পথে রেমিট্যান্স আহরণের লক্ষ্যে চট্টগ্রামে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক শিক্ষা কর্মসূচীর আয়োজন
প্রবাসীদের আয় বৈধ পথে প্রেরণের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩১ আগস্ট ২০২৫ইং তারিখে চট্টগ্রাম নগরীর স্থানীয় এক হোটেলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চট্টগ্রাম জোনাল অফিসের সার্বিক সহযোগিতায় একটি আর্থিক শিক্ষা কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি এবং ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম আঞ্চলিক প্রধান রাশেদ সরওয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজিত উক্ত অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল ব্যাংকিং চ্যানেলে ফরেন রেমিট্যান্স দেশে পাঠাতে প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবার-পরিজনদের উৎসাহিত করা ও অবৈধ হুন্ডির মাধ্যমে লেনদেন করা থেকে বিরত থাকার জন্য তাদের মধ্যে সচেতনতা তৈরী করা। উক্ত অনুষ্ঠানে আর্থিক শিক্ষা কর্মসূচীর অংশ হিসেবে উপস্থিত সকলের উদ্দেশ্যে হুন্ডির ক্ষতিকর দিক ও প্রান্তিক পর্যায়ে আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তার উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের জুবলী রোড শাখার ব্যবস্থাপক ও ইভিপি এ.টি.এম কামরুদ্দিন চৌধুরী, ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য শাখার ব্যবস্থাপকবৃন্দ, প্রবাসী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের এভিপি ইমাম হোসেন মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে ফরেন রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব, আইনত নিষিদ্ধ হুন্ডির লেনদেনের নেতিবাচক দিকগুলোসহ বিদেশে দক্ষ কর্মীর চাহিদার কথা তুলে ধরেন। তাছাড়া দেশের অর্থনীতিতে ফরেন রেমিট্যান্সের ভূমিকা ও সেক্ষেত্রে চট্টগ্রামের জেলাসমূহসহ শাহ্জালাল ইসলামী ব্যাংকের অবদান উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে আগত অতিথি তথা প্রবাসীদের পরিবার-পরিজনদের মাঝে ব্যাংকের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো