ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

এফবিসিসিআই এর সাথে সাউথইস্ট ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-৯-২০২৫ বিকাল ৫:৪৬

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) গত ২৭ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকার মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ড. বিকর্ণ কুমার ঘোষ এবং এসইইউ এর উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
এই চুক্তির প্রধান উদ্দেশ্য হলো উদ্যোক্তা, উদ্ভাবন এবং অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি অত্যাধুনিক গবেষণার মাধ্যমে শিক্ষাবিদ ও পেশাজীবীদের মধ্যে সহযোগিতা বাড়ানো। এটি এসইইউ শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত ও কর্মজীবনের সুযোগ আরও প্রসারিত করবে।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. ফারহানা ফেরদৌসী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রুবা রুম্মানা, বিসিপিআর এর উপ-পরিচালক মো. আবুল হাশেম রনি এবং বিবিএ প্রোগ্রামের প্রভাষক সৈয়দা খাদিজা আক্তার।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন