বরিশালে বাংলাদেশ ব্যাংক ও লিড ব্যাংকসমূহের উদ্যোগে সুইফট (SWIFT) বিষয়ক সচেতনতামূলক কর্মশালা
বরিশালে বাংলাদেশ ব্যাংক এবং লিড ব্যাংকসমূহ—শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং এনআরবিসি ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় গত ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বরিশাল বিভাগের ব্যাংক কর্মকর্তাদের জন্য সুইফট (SWIFT) বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। লিড ব্যাংকসমূহের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক সমন্বয়কের ভূমিকা পালন করে কর্মশালার সফল আয়োজন নিশ্চিত করে। বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মধুসূদন বণিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে যুগ্ম পরিচালক ড. মো. আরিফ-উর-রহমান, উপ-পরিচালক ইমতিয়াজুর রহমান, সহকারী পরিচালক (আইসিটি) আব্দুল কাসেম এবং উপ-সহকারী পরিচালক রাজেশ চক্রবর্তী উপস্থিত ছিলেন। এছাড়াও লিড ব্যাংকসমূহের আন্তর্জাতিক বিভাগ প্রধানগণ ও বরিশাল শাখার প্রধানগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মাদ আব্দুল মজিদ, মার্কেন্টাইল ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান জিহান আল ফুয়াদ, ট্রাস্ট ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান কাজী নাজিম আহমেদ এবং এনআরবিসি ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে মধুসূদন বণিক কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ব্যাংকিং খাতে সাইবার ঝুঁকি, জালিয়াতি এবং হ্যাকিং প্রতিরোধে সচেতনতা ও প্রস্তুতি জোরদারের উপর গুরুত্বারোপ করেন। ইমতিয়াজ আহমেদ মাসুম মানি লন্ডারিং ঝুঁকি, স্যাংশন্স কমপ্লায়েন্স এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান।
এছাড়াও আলোচকবৃন্দ ব্যাংক খাতে আসন্ন ফিন প্লাস (FIN Plus)-এর বাধ্যতামূলক গ্রহণযোগ্যতার গুরুত্ব তুলে ধরেন এবং ব্যাংক কর্মকর্তাদের সুইফট মেসেজিং স্ট্যান্ডার্ড ও অবকাঠামোগত পরিবর্তনের সঙ্গে সক্রিয়ভাবে মানিয়ে নেওয়ার প্রতি উৎসাহিত করেন।
কর্মশালার সমাপনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ড. মো. আরিফ-উর-রহমান অংশগ্রহণকারী ব্যাংকসমূহকে ধন্যবাদ জানান এবং সুইফটের ভবিষ্যৎ উদ্যোগসমূহের সফল বাস্তবায়নে অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো