ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ডেনমার্ক ও সুইজারল্যান্ড দূতাবাসের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:১৭

সাউথইস্ট ইউনিভার্সিটি আগস্ট ২০২৫-এ ডেনমার্ক ও সুইজারল্যান্ড দূতাবাস থেকে দুটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে  অভ্যর্থনা জানায়। সফরগুলোর মূল উদ্দেশ্য ছিল সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউরোপের এই দুটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাডেমিক ও গবেষণামূলক সহযোগিতা বৃদ্ধি করা।
ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি দল সাউথইস্ট ইউনিভার্সিটি পরিদর্শন করে ২১ আগস্ট (বৃহস্পতিবার) । এ সময় উপস্থিত ছিলেন সেক্টর কাউন্সিলর জনাব ওলে রোসেনবর্গ জাস্টেসেন এবং সাসটেইনেবল প্রোডাকশন বিষয়ক সহযোগী উপদেষ্টা জনাব ফাহিম আবরার। তাঁরা বাংলাদেশের কৃষি, জলবায়ু, পরিবেশ এবং শ্রম সম্পর্কিত বিশাল ডেটা সম্পদের সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করেন এবং এ খাতগুলোতে গবেষণাভিত্তিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন। এছাড়া, ডেনমার্কে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি ও তহবিল প্রাপ্তির সম্ভাবনাও তুলে ধরেন।
পরবর্তীতে, ২৬শে আগস্ট (মঙ্গলবার) সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি দল সাউথইস্ট ইউনিভার্সিটি পরিদর্শন করে। দলটির নেতৃত্ব দেন কাউন্সিলর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগ বিষয়ক প্রধান জনাব আলবার্তো জিওভানেত্তি, তাঁর সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা জনাব খালেদ চৌধুরী। তাঁরা সুইস গভ. এক্সেলেন্স স্কলারশিপ কর্মসূচির ওপর আলোকপাত করেন, যা পিএইচডি ও পোস্ট-ডক্টোরাল গবেষকদের জন্য সুইস সরকারের একটি বিশেষ উদ্যোগ। এছাড়া আন্তঃপ্রাতিষ্ঠানিক গবেষণা সহযোগিতা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং সাউথইস্ট ইউনিভার্সিটি ও সুইস বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.) এবং বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালকগণ প্রতিনিধি দলকে স্বাগত জানান।
এই বৈঠকগুলোর মাধ্যমে যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষার্থী ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং কমিউনিটি উন্নয়নকে উৎসাহিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, যুব নেতৃত্ব ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা বিশেষভাবে উল্লেখ করা হয়।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন