ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর মধ্যে স্টার্টআপ পুনঃঅর্থায়ন স্কিমের চুক্তি স্বাক্ষর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:৪০

উদ্যোক্তা উন্নয়ন এবং স্টার্টআপ উদ্যোগে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত "স্টার্টআপ পুনঃঅর্থায়ন স্কিম"-এর আওতায় একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এই চুক্তিতে স্বাক্ষর করে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর ভার্চুয়ালি যুক্ত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বাংলাদেশ ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ডকুমেন্টস হস্তান্তর করেন। এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিম উপস্থিত ছিলেন। এই চুক্তিতে অংশগ্রহণের মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংক নতুন উদ্যোক্তা সৃষ্টি, স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়ন এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন